রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দলীয় এই নির্বাচনে সব ধরনের প্রচারণা শেষ হয়েছে।নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। এখন শুধু ভোটের অপেক্ষা।
“তফসিল ঘোষণার সময় ১৭৩টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ১৮টা ইউপিতে ভোট হচ্ছে না।”
বিজিবি র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করছে বলেও তিনি জানান।
গত বছর দলীয় ভিত্তিতে মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউপি ভোট হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউপি’র ভোট হয়েছে।