ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শোকাবহ আগষ্টে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর দেশব্যাপী কর্মসূ‌চি

admin
সেপ্টেম্বর ২, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মুজিববর্ষে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর দেশব‌্যাপী কর্মসূ‌চি, আলোচনা ও সাংস্কৃতিক স্মরণ

নিজস্ব প্রতিবেদক : শোকের মাসে বঙ্গবন্ধুর উক্তি সংস্কৃতিসেবীদের হোক শক্তি এই প্রতিপাদ্যকে মনে ধারণ করে, টু‌ঙ্গিপাড়ায়‌ জাতির পিতার সমাধী‌ সৌ‌ধে পুস্পস্তবক অর্পনের মাধ‌্যম্যে দেশব‌্যাপী পুরো আগষ্ট মাস কর্মসু‌চি বাস্তবায়‌নের কার্যক্রম শুরু হয়। শেষ হয় ৩১ আগস্ট ২০২১ অনলাই‌নে আলোচনা ও সাংস্কৃতিক স্বর‌নের মাধ‌্যমে।

সমাপনী আ‌লোচনা ও সাংস্কৃ‌তিক স্বর‌ণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান এমপি।

বি‌শেষ অ‌তি‌থি প্রফেসর ড.এ এইচ এম মাহবুবুর রহমান ব‌লেন, ক‌্যাম্পাস থি‌য়েটার, গ্রাম থি‌য়েটার বা অন‌্যান‌্য সাংস্কৃ‌তিক কর্মকা‌ন্ডের মাধ‌্যমে আমা‌দের বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের অবদান‌কে তু‌লে ধর‌তে হ‌বে।

বিশেষ অতিথি প্রফেসর ড. এম নজরুল ইসলাম ,ডিন জীব‌বিঙ্গান অনুষদ,রাজশাহী বিশ্ব‌বিদ‌্যালয়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষাকে জাতীয়করন সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাওয়া বঙ্গবন্ধু তনয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলা‌দে‌শের প্রতি‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নে ক‌্যাম্পাস থি‌য়েটা‌রের কার্যক্রম‌কে ছ‌ড়ি‌য়ে দেওয়ার তা‌গিদ দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা: মোঃ মুরাদ হাসান এমপি বলেন যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে, মুক্তিযোদ্ধাদের প্রজন্ম বেচে থাকবে ততদিন পর্যন্ত এই সোনার বাংলায় পরাজিত কুশক্তি পাকিস্তানি আফগানি তালেবানী প্রতিষ্ঠা করা যাবে না।

এসময় তিনি বাঙালির হাজার বছরের ইতিহাস আলোচনা করেন। বাঙালি জাতীয়তাবাদ ও মু‌ক্তিয‌ুদ্ধের ‌চেতনায় সমগ্র বাংলাদেশের ১৬৪ টি ক্যাম্পাস থিয়েটার আন্দোলন , বাংলাদেশ এর সকল শিল্পী ও কলাকৌশলীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বই পড়ার আহবান জানান।

ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশি স্বাগত বক্তব্যে সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। তিনি বলেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশটি ক্যাম্পাস থিয়েটার নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পঞ্চাশ টি নাটক নি‌য়ে ৩য় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব আ‌য়োজ‌নের প‌রিকল্পনার কথা জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে কামাল উদ্দিন শামীম বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে আন্দোলন বঙ্গবন্ধু মানে বাঙালি জাতীয়তাবাদ। এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গড়ে উঠা ও আদর্শ বাস্তবায়নকারী ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর সফলতা কামনা করে।

সাংস্কৃতিক স্মরণে বঙ্গবন্ধু সম্পর্কে ইতিহাস ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন সুমন্ত সাহা, সহ‌যোগী অধ‌্যাপক, বাংলা বিভাগ । রতন মজুমদার প্ররিবেশন করেন গা‌ন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর সভাপতি মন্ডলীর সদস্য,জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক আল জাবির।

কেন্দ্রীয় প‌রিষ‌দ ও জেলা সংসদ য‌শোর, ভোলা, রাজবা‌ড়ি, কু‌মিল্লা, সি‌লেট,‌ মৌলভীবাজার, সিরাজগঞ্জ, ব্রাক্ষনবা‌ড়িয়া, ফ‌রিদপুর, কিশোরগঞ্জ গোপালগন্জ সহ প্রস্তা‌বিত আহবায়ক ক‌মি‌টির সদস‌্যবৃন্দ ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৬ ই আগস্ট থে‌কে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইন ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক স্বর‌ণের আয়োজন করেন।

এছাড়াও মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পু‌র্তিতে দেশব‌্যাপী নাট‌্য পান্ডুলিপি রচনা প্রতি‌যো‌গিতার আ‌য়োজন করার সা‌র্বিক প্রস্তু‌তি গ্রহণ ক‌রে‌ছে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সংগঠনটি।

স/এষ্