সাদের হোসেন বুলু, নবাবগঞ্জ থেকে
“আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর”এই প্রতিপাদ্যের আলোকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ষ বরন করেছে সর্বস্তরের জনসাধারন। প্রতিবারে মতো এবারও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজন করে মঙ্গল শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠনের।
অসম্প্রদায়িক চেতনার আলোকে উপজেলার প্রতিটি জনপদ যেন উৎসবের আমেজে মেতে উঠে। শিশু,তরুন-তরুনীসহ সকল বয়সের মানুষ নতুন পোষাক পরিধান করেন। স্কুল,কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেন আনন্দলোকের বার্তা ছড়িয়ে দিতে নব আঙ্গিকে সেজে উঠে এ দিন।
শুক্রবার সকাল ৮ টায় নব বর্ষকে বরন করতে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় বাঘ, হাতী,ঘোড়াসহ নানান রকমের মুখোশ পরে অংশ নেয় সাংস্কৃতিক কর্মীরা।
এসময় অগ্রবাদের বিরুদ্ধে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, জঙ্গিবাদ, মৌলবাদ ও অশুভ শক্তির বিনাশ কামনা ও শুভশক্তির আগমনকে স¦াগতম জানিয়ে স্লোগানে স্লোগানে মূখোরিত হয়ে হঠে উপজেলার প্রধান সড়ক সমূহ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার-নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন , মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল সিমু, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহিম খলিল, বাহ্রা ইউপি চেয়ারম্যান সাফিল উদ্দিন, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, এনায়েত বাতেন রাসেল,জেলা পরিষদ সদস্য ওয়াহিদুর রহমান রনি, এস এম সাইফুল ইসলাম, জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গির চোকদার, একে এম.আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা ফরহাদ কবির, জালাল উদ্দিন রুমি, কৃষকলীগ নেতা জাহিদ হায়দার উজ্জল,শেখ আবুল কালাম আজাদ, নারী নেত্রী মাধরী বনিক, রাকিব পত্তনদার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
স/ এষ্

