ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বনগাঁয় ৩৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব শিব মূর্তি উন্মোচন ঘিরে উৎসাহ তুঙ্গে

admin
আগস্ট ৩০, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

বনগাঁয় ৩৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব শিব মূর্তি উন্মোচন ঘিরে উৎসাহ তুঙ্গে

বনগাঁও প্রতিনিধি : বনগাঁয় ৩৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব শিব মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে মন্দির চত্বরে সাজো সাজো রব। সোমবার জন্মাষ্টমীর পুণ্য তিথিতে এই এই শিবমূর্তির শুভ উন্মোচন হতে চলেছে। উদ্যোক্তাদের মতে, ৩৫ ফুট উচ্চতার এই শিব মূর্তিটি রাজ্যের মধ্যে সবচেয়ে উচ্চতম; অন্যান্য রাজ্যে এমন উচ্চতার শিব মূর্তি থাকলেও এ রাজ্যে তা নেই।

প্রসঙ্গত, ২০০৯ সালে বনগাঁ ১২ -র পল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর হয়। এরপর ২০১৪ -তে নবনির্মিত লোকনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন তৎকালীন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে ফিবছর মহাআড়ম্বরে পুজোর আয়োজন করা হয়। তবে প্রতিবছর ১৫ দিন ধরে উৎসব চললেও করোনার প্রকোপে এবারের উৎসবে ছেদ টেনেছেন উদ্যোক্তারা। সোমবার জন্মাষ্টমীর দিন থেকে করোনাবিধি মেনে টানা ৩ দিন ধরে চলবে এবারের উৎসব।

উদ্যোক্তাদের কথায়, এদিনই সকাল ১০ টা ৪৬ মিনিটে ৩৫ ফুট উচ্চতার পূর্ণায়বব শিবমূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ৩ দিনের অনুষ্ঠানে উদ্যোক্তারা বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্ত দান, নাম-সংকীর্তন সহ বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।

মন্দির কমিটির পুরোধা ব্যক্তিত্ব নারায়ণ ঘোষ (নান্টু) জানান, “সোমবার জন্মাষ্টমীর পুণ্য তিথিতে রাজ্যের সবচেয়ে উচ্চতম পূর্ণায়বব শিব মূর্তি উন্মোচনের মধ্যদিয়ে ভক্তদের অনেকদিনের মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে। এত বড় শিব মূর্তি বনগাঁ নয়, গোটা রাজ্যের মুকুটে নতুন পালক। এছাড়াও ভক্তদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা সম্পূর্ণ করোনা প্রোটোকল মেনে মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান ও দিনভর প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি।”

জানা গেছে, অনুষ্ঠানকে উপলক্ষ্য করে বিগত ৩ দিন ধরে নৈহাটির দক্ষ লাড্ডু প্রস্তুতকারকরা কয়েক হাজার লাড্ডু তৈরিতে ব্যস্ত রয়েছেন। অনুষ্ঠানের দিনগুলিতে প্রসাদ হিসেবে এই লাড্ডু ভক্তদের বিতরণ করা হবে। সব মিলিয়ে ৩৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব শিব মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে ভক্তদের উৎসাহ বেশ তুঙ্গে।
ছবিঃ ৩৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব শিব মূর্তি। ইনসেটে নারায়ণ ঘোষ (নান্টু)।

স/এষ্

বনগাঁর এই প্রতারক—

অঞ্জন কান্তি দাসের ইউরোপ যাবার ফাঁদ থেকে সাবধান!

স/এষ্