ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে স্কুলের দাবীতে মানববন্ধন


এপ্রিল ১৩, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জে সরকারি জমিতে স্কুল ও খেলার মাঠ তৈরীর দাবীতে স্থানীয় জনগন মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ভবনের মূল ফটকের সামনে দাড়িয়ে উপজেলার কলাকোপা ইউনিয়নের কাশিমপুর, পীরমামুদিয়া ও রাজপাড়া গ্রামের বাসিন্দারা এ মানববন্ধনে অংশগ্রহন করে।
উলেখ্য যে, স¦াধীনতা বিরোধী জামাতের কর্মী হিসেবে খ্যাত মো. আনোয়ার হোসেন গং পীরমামুদিয়া এলাকায় একটি সরকারি জমি নিজের দখলে নিয়ে আত্বসাত করার চেষ্টা করলে এলাকাবাসী স্থানটিতে প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ তৈরীর জন্য ঢাকা-১ আসনের সাংসদ সাবেক প্রতিমন্ত্রী অ্যাভোকেট সালমা ইসলামের নিকট জোর দাবী জানান।
মানববন্ধন শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন ও কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল ৩ গ্রামের জনসাধারণের পক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত দাবী পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীগ নেতা মো. হান্নান উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের উপজেলা আহবায়ক আমির হোসেন কুটি, ব্যবসায়ী মো.আব্দুর রশিদ, কৃষকলীগ নেতা শেখ আবুল কালাম আজাদ প্রমূখ।

স/জনী