ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৭০ টি সেন্টারে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং সমাবেশ সম্প্রচার


এপ্রিল ১৩, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭০ টি কেন্দ্রে বৃহস্পতিবার (১৩ এপ্্িরল) ময়মনসিংহ বিভাগের জনগণরে সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং সমাবেশ মাল্টিমিডিয়া স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম, গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেন। গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মর্জিনা আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় মূল সম্প্রচার কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি। গৌরীপুর পৌরসভায় মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং সমাবেশ সম্প্রচার করা হয়েছে। এছাড়াও এ উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং গ্রোথ সেন্টারগুলোতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং সমাবেশ প্রচার করা হয়।

স/জনী