ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১৫ই আগষ্ট উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল

admin
আগস্ট ১৫, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

১৫ই আগষ্ট উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(সম্প্রচার) মোঃ মিজান উল আলম, উপ-মহাপরিচালক(বার্তা) অনুপ কুমার খাস্তগীর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানবৃন্দ, বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গনে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের নেতৃত্বে বিটিভির কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

স/এষ্