এম.এম.রহমান,মুন্সীগঞ্জ:
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, কিছু কিছু মানবাধিকার সংগঠন আছে তারা যতটা না মানবাধিকারের জন্য কাজ করে তার চেয়ে বেশী তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। তিনি আজ মুন্সীগঞ্জ সার্কিট হাউজে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন, জাতীয় মানবাধিকার কমিশনের ভ’মিকা শির্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি প্রধান মন্ত্রীর ভারত সফর নিয়ে মন্তব্য করে বলেন, ভারত প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের ন্যয্য হিস্যা আদায় করে নিতে হবে, কি পেলাম কি দিলাম সে লাভ ক্ষতির হিসাব না করে সামগ্রীকভাবে সব কিছুকে বিবেচনা করতে হবে। তিনি বলেন এখন শিক্ষকের হাতে মার খেয়ে শিক্ষা নিতে হবে না, শিক্ষকের কাছে শিক্ষা নিয়ে শিক্ষিত হতে হবে। তিনি বাল্য বিবাহকে সবচেয়ে বড় মানবাধিকার লঙন উল্লেখ করে বলেন এর বিরুদ্ধে সবার কাজ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, নারীদেনর অদৃশ্য কাজগুলি দৃশ্যমান করে তা মূল্যায়ন করলে জিডিপির হার আরো বেড়ে যেতো। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন নাহার ওসমানী, বানচিতা চাকমা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, উপ পরিচালক আবু সালেহ মো: মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শওকত আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, নারী নেত্রী খালেদা খানম প্রমূখ।
স/জনী

