ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাবিতে চিরকুটের ‘মহুয়ায় কাব্যকথা’


এপ্রিল ১১, ২০১৭ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

অাব্দুল মান্নান, জাবি:

‘মহুয়ার গন্ধে ঝরে পড়ূক কবিতা’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাহিত্য সংগঠন ‘চিরকুট’ আয়োজন করেছে ‘মহুয়ায় কাব্যকথা’ শীর্ষক কবিতার অনুষ্ঠান।

গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মহুয়াতলায় এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি। তিনি বলেন, এই সময়ের।কবিতাকে মরমী চেতনা ধারণ করতে হবে, মানবধর্মের কথা বলতে হবে। কবি ও কবিতাকে দাঁড়াতে হবে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে। যুগ যুগ ধরে কবিরা তাদের কবিতায় মানবিকতার কথা বলে গেছেন। বর্তমানের কবিরাও সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।

আখতার হোসাইনের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন কবি মজিদ মাহমুদ ও শোয়াইব জিবরান। পরে কবি ও অনুবাদক অধ্যাপক আহমেদ রেজার সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন_ খালেদ হোসাইন, আলফ্রেড খোকন, মুস্তাফিজ শফি, শোয়াইব জিবরান, মাহবুব আজীজ, রওশন ঝুনু প্রমুখ।

স/জনী