চিঠি
-লাভলী
প্রিয় নীল,
কেমন আছো?
আমাকে ভুলে গিয়ে খুব ভালোই আছো না?
আমার সাথে কথা না বলে থাকতে পারো?
একটু মনে পড়ে না আমাকে?
আমার তো কথা বলতে না পেরে দম বন্ধ হয়ে যায়। তবে কি জানো?
বিধাতা কিন্তু আমাকে ঠিকই দয়া করেছেন,
কিভাবে, জিজ্ঞেস করবে না ?
আমি কিন্তু এখনও কথা বলি,
কার কার সাথে জানো ?
আমি আকাশের সঙ্গে কতো কথা বলি প্রতিদিন ,
হৃদয়ে জমে থাকা সব কষ্ট গুলো আকাশ কে বলি,
গাছের সাথে কথা বলি, পাতার সাথে কথা বলি,
ফুলের সাথে কথা বলি, পাখির সাথে কথা বলি,
ওরা কিন্তু ঠিকই শুনে আমার কথা ,
তুমি আমাকে না বুঝলেও,
ওরা কিন্তু আমাকে ঠিকই বুঝে, একটুও বিরক্ত হয়না, আমিতো তোমাকে ভরসা করেছিলাম,
তোমাকে বিশ্বাস করেছিলাম ,
তবে কেন আমার বিশ্বাস ভেঙ্গে দিলে?
ভরসার হাত উঠিয়ে নিলে ?
ও হ্যাঁ আগে তো রাত জাগতেই পারতাম না,
কিন্তু এখন আমি নিশাচর হয়ে ঘুরে বেড়াই ,
তোমার সাথে কি আর কথা হবে না ?
এভাবে ভুলে যেতে পারো?
তাইতো আকাশের ঠিকানায় চিঠি লিখছি
এই চিঠি কি পৌঁছোবে না তোমার কাছে?
হয়তো বা পৌঁছোবে, হয়তোবা পৌছোবে না,
তবুও লিখে যাচ্ছি আকাশের ঠিকানায়,
যদি কখনো তোমার চোখে পড়ে ,
যদি তুমি পড়ো আমার এই লেখা,
তো বুঝবে আমার মনের ব্যথা।
ইতি,
তোমার নীলাঞ্জনা।
স/বি

