ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

স্কুলছাত্র হত্যা মামলার আসামী মাসুদ আটক


এপ্রিল ১০, ২০১৭ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পঞ্চম শ্রেণীর ছাত্র ইমন মোল্লা (১৩) হত্যা মামলার অন্যতম আসামী মাসুদকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে রাজানগর বাজার থেকে তাকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদিকুর রহমান জানান, সুমনকে আটক করে রিমান্ডের আবেদনসহ কোর্টে প্রেরন করেছি। সোমবার সকালে রিমান্ড শুনানীর জন্য দিন ধার্য করেছে আদালত। এই মামলায় আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করিলে মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে সফলতা আসবে বলে জানেন তিনি। আটককৃত আসামী মাসুদ রাজানগর গ্রামের ইসরাফিলেরে ছেলে।

উল্লেখ্য- ২০১৫ সালের ২৭ শে অক্টোবর সিরাজদিখানের নয়ানগর গ্রামের জামিল হোসেন তার ছেলে ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটর সাইকেলযোগে নিয়ে যায়। এরপর জামিলের আপন খালা আসমা বেগম, ফেরদৌস, রানা ও মাসুদের নির্দেশে স্কুলছাত্র ইমনকে হত্যা করা হয়। এরপর একই বছরের ২৯ শে অক্টোবর স্কুলছাত্র ইমনের মরদেহ নয়ানগর গ্রামের একটি কাঠবাগানের পাশে ইছামতি নদীরপাড় থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইমনের বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা করেন। নিহত ইমন মোল্লা সিরাজদিখানে নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন।

স/জনী