ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কারাগারে

admin
এপ্রিল ১০, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

সোমবার সকাল ১০টার পর চিঠিটি কারাগারে পৌঁছে বলে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (প্রিজনস) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, চিঠি পৌঁছেছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফাঁসির কার্যকরের সময় ঠিক করা হবে।

২০০৪ সালের ২১ মে সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার বিচারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান, তার সহচর শরীফ শাহেদুল বিপুল এবং দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

কারা সূত্র জানায়, মুফতি হান্নানের সঙ্গে বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর হবে কাশিমপুর কারাগারেই। আর রিপন রয়েছে সিলেট কারাগারে। সিলেট কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে রিপনের জন্য।

হুজি নেতা মুফতি হান্নানের বিরুদ্ধে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, গোপালগঞ্জে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং রমনা বটমূলে বোমা হামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে রমনা বটমূলে বোমা হামলার মামলাতেও বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

স/ এষ্