ঢাকারবিবার , ১১ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এক মাসের দোকান-বাড়িভাড়া মওকুফের দাবি

admin
এপ্রিল ১১, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

এক মাসের দোকান-বাড়িভাড়া মওকুফের দাবি

নিজস্ব প্রতিবেদক: লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ব‌্যবসায়ী ও ভাড়াটিয়াদের জন‌্য এক মাসের দোকানভাড়া বা বাড়িভাড়া মওকুফ করতে সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

রোববার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার।

বাহারানে সুলতান বাহার বলেন, ‘দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার গত ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করে। আগামী ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউনের চিন্তা করা হচ্ছে।

কিন্তু লকডাউনের ফলে দেশের নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছে, সে ভাবনা কেউ ভাবছে না। আমরা এই মানবিক সংকট থেকে উত্তরণে ক্ষতিগ্রস্তদের এক মাসের দোকানভাড়া ও বাড়িভাড়া মওকুফে সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে বিভিন্ন শিল্প কারখানায় লকডাউনের ফলে যদি ছুটি ঘোষণা করা হয়, তাহলে কোনো শ্রমিকের বেতন যেন কর্তন করা না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জোর দাবি জানাচ্ছি।’

ভাড়াটিয়া পরিষদের সভাপতি বলেন, ‘লকডাউন ও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে অস্থিতিশীলতা তৈরি করে দ্রব‌্যমূল্য বৃদ্ধি করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং লকডাউনে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বিশেষ রেশনিং ব্যবস্থার মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি জানাচ্ছি।’

স/এষ্