করোনায় আক্রান্ত এমপি অসীম কুমার উকিল
কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোণা-৩ কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে গত ৬ এপ্রিল মঙ্গলবার তার করোনা পরীক্ষায় প্রজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া বলেন, আমরা এমপি অসীম কুমার উকিলের আশু রোগমুক্তির কামনা করছি এবং সকলের কাছে দোয়া ও আর্শিবাদ চাই।
স/বি

