ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা ও ফ্রি চিকিৎসা দেবে ভারত

admin
এপ্রিল ৮, ২০১৭ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজার মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা ও ফ্রি চিকিৎসাসেবা দেয়ারও ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে মানেকশ কনভেনশন সেন্টারে ভারতীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

চারদিনের দ্বি-পক্ষীয় সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এক হাজার ৬৬১ জন ভারতীয় যোদ্ধাকে সম্মাননা দেয় বাংলাদেশ। নয়াদিল্লি সেনানিবাসের মানেকশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ভারতীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন মোদি। এ সময় তিনি বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা ও ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি বলেন, বর্তমানে ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দিচ্ছে ভারত সরকার। এ সংখ্যা ২০ হাজার করা হবে।

স/ এষ্