ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ‘টেরিটোরি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক পাসেই আবেদন করা যাবে পদটিতে। পাশাপাশি ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স

প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন

নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৬ হাজার ৫০০ টাকা।

কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট জেলায়।

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে পদটিতে অনলাইনে আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

স/শা