ভাষা সৈনিকরা মরেনি
—-আবু লায়েছ লাবলু
মাতৃভূমি বাংলায় বেড়ে উঠেছি, ঘুমথেকে জেগে মায়ের ভাষায় কথা বলি,
হাজারো ব্যস্ততায় বাংলা ভাষায় কথা কই, হাসি কান্নায় সময় বয়ে যায়।
ক্ষেত খামারে, অফিস আদালতে বাংলাভাষায় মনের ভাব প্রকাশ করি,
কন্ঠশিল্পী অথবা মাঝি পাল্লা বৈঠা ডেনে শুরের ঝংকারে পল্লীগীতি গায়,
মনের মাধরী ফুলের সাজে আকুতি প্রকাশ করে চলে এইবাংলায়।
আমরা এখন বাংলা ভাষার স্বাধীন ভাবে দিনযাপন করি অবলিলা ক্রমে,
সেই বীর ভাষা সৈনিকদের অবদানে ।
৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে—
বাংলা ভাষার দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতার উপর চালায় গুলি,
বিভৎস ঠ্যা-ঠ্যা ঠ্যা শব্দে পাকিস্থানি অভিশপ্ত পুলিশ বাহিনী।
আর কত মারবে বুক পেতে দিয়েছে, বাংলার দামাল ছেলেরা,
তাদের রক্তে পিচঠালা রাজপথ রঙ্গিন হয়েছে, থোপা থোপা জমাট রক্তে,
বিজয় পতাকা উড়েছে, বাংলা ভাষার মর্যাদা পেয়েছে এই স্বাধীন দেশে।
তাদের বিদ্রোহে, বিক্ষোভ মিছিলে প্রতিবাদে বাংলার আকাশ বাতাশ কেঁপেছে
তবুও হিংস্র দানব পুলিশ বাহিনীর বুলেটের ভয় করেনি, মৃত্যুকে জয় করেছে।
জীবন দিয়ে এই বাঙ্গালী জাতীকে উপহার দিয়েছে বাংলাভাষ্
াটেকনাথ থেকে তেতুলিয়া জেগে উঠেছে ছাত্র-জনতা কৃষক শ্রমিক চাষা।
মাগো, তাই আমি এবং আমাদের ভাই-বোনেরা প্রতি বছর শহীদ দিবসে
ফুল দিয়ে স্মরণ করি, আমার ভায়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি,
শহীদ সালাম, জব্বার, বরকত, রফিকসহ
আরো অনেক ভাষা সৈনিকরা আজো মরেনি।
যুগে যুেগ বেঁচে থাকবে তারা, বাঙ্গালী জাতীর মনি কোঠায়,
সব শ্রেনির মানুষের অন্তরে অন্তরে সকলের ভালবাসায়।
কবি পরিচিতিঃ আবু লায়েছ লাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মেহেরপুর সাহত্য পরিষদ ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর।

