লাল সবুজের গনতন্ত্রে
–আবু লায়েছ লাবলু
বাংলার আকাশে জমিনে গনতন্ত্রের গন্ধে ভরপুর এই দেশে,
আবছা মেঘ কেটে গেছে , ভালবাসা প্রিয়ার চোখে মুখে।
দাঁড়াও হে পথিক দেখে যাও —
সমুদ্রের হুংকারে ঢেউয়ের গুড়ি গুড়ি ঢ়িপির নাচন,
মধুর তরঙ্গে ভেষে আসে সুরের লহর,
লাল সবুজের রঙ্গে ফুলেল শুভেচ্ছা জাগরণে।
থামো, বিশ্ববাসী শুনে যাও—
পাক সরকারের নিপিড়ন, নির্যাতন ও বৈসাম্যের প্রতিবাদে,
বঙ্গবন্ধুর ডাকে, নিদ্রামগ্ন জাতি কোমর বেঁধে দাঁড়িয়েছে,
ফুলে ফলে ভরা এই বাংলার জমিনে।
মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে
এই বাংলায় বিজয় পতাকা উড়েছে।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্¦াধীনতার সংগ্রাম–
বঙ্গবন্ধুর এই আহবানে -দেশের মানুষ জেগে উঠে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু
আজো মরে নাই, বেচে আছে সব মানুষের হৃদয়ে।
তিনি স্বাধীনতাগামী জনগনের মাথার মুকুট,
স্মরনীয় হয়ে আছে বিশ্ব মানবতার স্পন্দনে।
সেই গৌরব বীরমুক্তিযোদ্ধা আমার জন্মদাতা পিতারও,
মুক্তিযুদ্ধে যাদের বুকের তাজা রক্তে বাংলাদেশের জন্ম হয়েছে।
হে জনমানবেব সমুদ্র মনে রেখো, চিরদিন স্বাক্ষী থেকো,
তাদের মর্যাদা, সম্মান ধরে রাখবো আর দেশকে ভালবাসবো।
মা- মাটিকে বুকের ভিতর লালন করে
আপামোর জনতা বীরের জাতিতে পরিনত হয়েছে।
তাই, লাল সবুজের এই বাংলাদেশের গনতন্ত্র রক্ষায়—
বঙ্গবন্ধুর ভালবাসায় লড়াই করে যাবো।
স/এষ্
কবি পরিচিতি :- আবু লায়েছ লাবলু, সাবেক সহ-সভাপতি, মেহেরপুর প্রেস ক্লাব,
সাবেক মেহেরপুর জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন টিভি এবং
মেহেরপুর সাহিত্য পরিষদ ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের প্রচার সম্পাদক

