ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গাজীপুরে বাস-ট্রাক খাদে পড়ে দুজনের মৃত্যু

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই হারুন অর রশীদ জানান, রাতে আশুলিয়া থেকে নবীনগর-কালিয়াকৈর সড়ক দিয়ে একটি ট্রাক ও বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় চক্রবর্তী বাজার এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস চালক জোরে ব্রেক করেন। এতে পেছনে থাকা ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা দিলে দুটি গাড়িই নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশের ২০ থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাস ও ট্রাক উদ্ধার করে। রাত সাড়ে ৮টার দিকে বাসের দুই পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ।

স/শা