ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইসলাম নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না :প্রধানমন্ত্রী শেখ হাসিনা


এপ্রিল ৬, ২০১৭ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম কখনো নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি কর্মকাণ্ডের নামে ধর্মেকে কেউ যেন ক্ষতি না করে। ইসলাম ধর্মকে কেউ যেন বদনাম না করতে পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

তিনি বলেন, আপনারা যার যার নিজের এলাকায় সৌদি আরবের ইমামদের বক্তব্যে আসা পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেবেন। এতে জঙ্গিবাদ দমনে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মসজিদের ইমাম, ধর্মীয় শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, অভিভাবক সবাই এক হয়ে ইসলাম যে জঙ্গিবাদের পক্ষে না তা প্রচার করতে হবে।

প্রধানমন্ত্রী বিকেল ৩টার দিকে সম্মেলনে যোগ দেন। মক্কার পবিত্র মসজিদুল হারামের খতিব ড. শায়খ মুহম্মদ বিন নাসের আল খুজাইম ও মদিনার মসজিদে নববির খতিব ড. আবদুল মুহসিন বিন মুহম্মদ আল কাসিম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে দুপুর ৩টার পরপরই এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলন উপলক্ষে রাজধানী ঢাকার ২৫ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রয়োজন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে না যেতে ও গাড়ি বের না করতে নগরবাসীকে অনুরোধ করেছে পুলিশ।

স/জনী