ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধামরাইয়ে লেবু চাষে কৃষকের মুখে হাসি

admin
এপ্রিল ৫, ২০১৭ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) থেকে মাসুদ সরদার
রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে লেবুর বাম্পার ফলনে দিন দিন লেবু চাষে আগ্রহী হয়ে উঠছে স্থানীয় কৃষকসহ বেকার যুবকরা। লেবুর আশানুরূপ ফলনে চাষীদের মুখে হাসি ফুটেছে।

প্রায় চারদশক আগে ধামরাই উপজেলার পূর্ব বাথুলি গ্রামের শিক্ষক আব্দুল গনির হাত ধরেই বাণিজ্যিকভাবে লেবু চাষ শুরু হয়। ধামরাই উপজেলার প্রায় সব ইউনিয়নে লেবু চাষ হচ্ছে। বালিয়া, চৌহাট, যাদবপুর, আমতা, গাঙ্গুটিয়া, কুশুরা, বাইশাকান্দা, বাঁথুলি, গাঁওতারা ও নান্নারে রীতিমত বাণিজ্যিকভাবে লেবু চাষ হচ্ছে। বর্তমানে প্রায় দেড় লাখের অধিক মানুষ প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে এই চাষাবাদের সঙ্গে জড়িত।

কুশুরা ইউনিয়নের লেবু বাগান মালিক মো: আনিসুর রহমানু বলেন, তার ৭ বিঘা জমিতে লেবু গাছের কলম লাগিয়েছেন। সঠিক পরিচর্যার অভাবে প্রথম বছর ফলন ভাল না হলেও এবার তিনি একই জমি থেকে প্রায় নয় লাখ টাকার লেবু বিক্রি করেছেন।

আরেক লেবু চাষী মতিউর রহমান জানান, এখানে মূলত খাচি হিসেবে লেবু বিক্রি হয়। খাচি প্রতি দাম ১২ থেকে ১৩ হাজার টাকা। লেবুর হালি ১০ টাকা হলেও খুচরা বিক্রিতে পাইকাররা বিক্রি করে ২৫ থেকে ৩০ টাকা দরে।

এসময় ঢাকার কাওরান বাজার থেকে লেবু কিনতে আসা এক পাইকার জানান, কাঁচামালের দাম সব সময় এক রকম থাকে না। তাই কখনও বেশি আবার কখনও কম দাম দিয়েই তারা এখান থেকে লেবু পাইকারী দামে কিনে থাকেন।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান শিকদার বলেন, ধামরাইয়ে বর্তমানে ৬০০ হেক্টর জমিতে লেবু চাষাবাদ হচ্ছে। রোগমুক্ত লেবু চাষ করতে চাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে উপজেলা কৃষি অফিস থেকে পাশাপাশি বেঁচা কেনার জন্য নির্দিষ্ট বাজার স্থাপনের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

স/ এষ্