ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে অঞ্জন দাস স্মৃতি সংসদের এডিপিএল ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত


এপ্রিল ৩, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের রামপালে এডিপিএল ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলার উপকন্ঠ রামপালে রামপাল বিএন হাইস্কুল মাঠে অঞ্জন দাস স্মৃতি সংসদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম), বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা তরুণ লীগের সভাপতি মৃদুল দেওয়ানের সঞ্চলনায় ও অ্যাডভোকেট গোলাম মাওলা তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বিশেষ অতিথিসহ স্থানীয় সকল সুশীল সমাজের নেতৃবৃন্দ। সে সময় বক্তারা স্মৃতি কথা তুলে ধরে বিশেষ ব্যাক্তিদের জীবন আচরণ নিয়ে আলোচনা করেন এবং সকলকে মাদক মুক্ত সুস্থ, সুন্দর সৃজনশীল জীবন গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
পরে সন্ধ্যায় দেশাত্ববোধক গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

স/জনী