ঢাকারবিবার , ২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কিশোরগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন শফিকুল ইসলাম


এপ্রিল ২, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ০১ এপ্রিল শনিবার সকাল ১০.০০ টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে কৃমিনাশক বড়ি তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মুখে কৃমিনাশক বড়ি তুলে দেন। এ সময় এ সময় কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, উপ-পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আবু হায়াত মো: এনামুর রহমান, কিশোরগঞ্জ জেলার বিএমএ এর সাধারণ সম্পাদকসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃমি শিশুদের শরীরে নানা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কৃমির কারণে শিশুদের খাওয়ার অরুচি, অপুষ্টিতে ভোগা, দেহে আয়রণের ঘাটতি, রক্তশূন্যতা, পেট ফাঁপা, ডায়রিয়া, বৃদ্ধি ব্যাহত হওয়াসহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে । কৃমির কারণে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, কফ-কাশিও হতে পারে। তিনি শিক্ষার্থীদেরকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, শিশুরা এমনিতেই খেতে অনীহা প্রকাশ করে। ফলে তাদের গৃহিত খাদ্যের একটা অংশ কৃমির কারণে অপচয় হলে তা শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানী ঘটাতে পারে। শিশুরা যেন কৃমির কারণে অপুষ্টিতে না ভোগে সেজন্য অভিভাবকদের আরও সচেতন হবার আহবান জানান তিনি । উল্লেখ্য, সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হচ্ছে। এসময় ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদেরকে কৃমি নাশক বড়ি খাওয়নো হবে।

স/জনী