ঢাকারবিবার , ২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এম পি নিক্সনের সহায়তা


এপ্রিল ২, ২০১৭ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে গত ২৫ মার্চ শনিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ হতে এক বান করে ডেউটিন ও তিন হাজার টাকার একটি করে চেক মোট ১৩ জন ক্ষতিগ্রস্তের মাঝে বিতরণ করা হয়। এছাড়া সাংসদের ব্যক্তিগত তহবিল হতে প্রত্যেককে দশ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গোলাম রব্বানী পান্নু কাজী,উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন,উপজেলা নির্বাহী অফিসার মো: সগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোস বোস,গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী,সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারী দীপু খান,আব্দুর রাজ্জাক,চরহাজিগঞ্জ বাজার ব্যাবসায়ী বণিক সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর মোল্যা,আ’লীগ নেতা আনোয়ার আলী মোল্যা,বজলু মৃধা, মোশারফ হোসেন(ভিপি মোশা), রাসেল জামান,মুন্না সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনতা ।
সাংসদ সর্বাবস্থায় সকলকে সাথে নিয়ে বিপদগ্রস্থ ও সাধারণ জনগণের পাশে থেকে চরভদ্রাসনের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স/জনী