হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গাখেয়া ঘাট সংলগ্ন মোঃ ওমর ফারুকের বাড়ীতে শনিবার রাতে অগ্নিকান্ডে বসত ঘড় সহ ২টি ঘড় আগুনে পুড়ে ছাই হয়েগেছ্ ে। এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওমর ফারুকের বাড়ীর রান্না ঘড় থেকে আগুনের সূত্র পাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিশিখা পার্শ্ববর্তী বসত ঘড়ে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যে ওমর ফারুকের টিনের চার চালা বসত ঘড় ও টিনেরদোচালা রান্না ঘর সম্পুর্ণ পড়ে যায়। এসময় ঘড়ের মধ্যে থাকা টিভি,ফ্রিজ,নগদ টাকা,চাল,ডালসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। দিন মুজুর ওমর ফারুক স্ত্রী ১ ছেলে ১ মেয়ে নিয়ে ঐ ঘড়ে বসবাস করতেন। আগুনে সর্বস্ব হারিয়ে দিশে হারা হয়ে পরেছেন তিনি।
স/জনী

