আবু নাসের হুসাইন, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইয়াবাসহ রাসেল কাজী (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার থেকে সালথা থানা পুলিশ তাকে আটক করে। রাসেল পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুড়ামারী গ্রামের হেমায়েত কাজীর ছেলে।
জানা যায়, সালথা থানার অফিসার ইনচার্জ একে এম আমিনুল হকের নেতৃত্বে এএসআই রাজীব বিশ্বাসের একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় অভিযান চালিয়ে ফুলবাড়িয়া বাজারের পাশে বটতলা নামকস্থান থেকে রাসেলকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এবিষয়ে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ একে এম আমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় অভিযান চালিয়ে ফুলবাড়িয়া বাজারের পাশে বটতলা নামকস্থান থেকে রাসেলকে আটক করা হয়। রাসেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
স/জনী

