গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর সড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। শুক্রবার ভোর থেকে এ যানজট সৃষ্টি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটহয়েছে।
গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি ব্রিজের উপর ট্রাক বিকল হয়ে পড়ে। এরপর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে থেমে থেমে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।
সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, শুক্রবার ছুটি থাকায় অতিরিক্ত গাড়ির চাপ। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
স/শা

