অাব্দুল মান্নান, জাবি:
দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং-এর উদ্যোগে “জিওস্পাসাল এ্যাপলিক্যাশন ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গবেষণার মাধ্যমে স্যাটেলাইট টেকনোলজির বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আগামী সোমবার দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হবে।
শানিবার (১এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম
সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনায় ভূ-স্থানিক প্রয়োগ (জিওস্পাসায়াল এ্যাপ্লিক্যাশন) উপরে দেশি- বিদেশি সাতজন প্রশিক্ষক সাতটি প্রবন্ধ উপস্থান করবেন। এছাড়াও রিসার্স প্রোগ্রাম ম্যানেজ করা, ম্যাপ বানানো, ডাটা ব্যবহার, জিআইএস ব্যবহার, সফটওয়্যার ডাউনলোড, লোকেশন জানাসহ ইত্যাদি বিষয়েপ্রশিক্ষণ দেয়া হবে।
সেমিনারে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ড. মোহাম্মদ হাসান মাহমুদ, বাংলাদেশ কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের মনির মাহমুদ, শরীফুল কবির শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
স/জনী

