ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্রীনগরে আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা


এপ্রিল ১, ২০১৭ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর শ্যামসিদ্ধি ইউনিয়নে তোরণ লাগানোকে কেন্দ্র করে আলেক বেপারী (৪০) নামের আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্যালামতি এলাকায় নিহতের বাড়ি পাশে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে তার বাড়ী সংলগ্ন কার্লবার্ট ব্রিজের নিচে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা আহত অবস্থায় আলেক বেপারীকে উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালে প্রেরন করে। তার অবস্থা আরো অবনতি হলে তাকে ধানমন্ডির বেসরকারী দ্যা কিডনী হাসপালে নিয়ে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। চিকিৎসারত অবস্থায় রাত ২টার দিকে আলেক বেপারী মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কয়েক জন যুবক আলেক বেপারীকে পিছন থেকে কুপিয়ে জখম করে।নিহত আলেক বেপারী ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তোরন লাগানোকে কেন্দ্র করে ইউনিয়ন ইউপি চেয়ারম্যানের স্থানীয় ক্লাব এর সামনে তোরন লাগাতে কিছু স্থানীয় যুবকের সঙ্গে বাগবিতন্ডা ও মতবিরোধ দেখা দিয়েছিল। পূর্বের রেশ ধরে এ হত্যা কান্ড হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/জনী