ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা–চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

Mahin Sarker
আগস্ট ১৬, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়মিত বেতন-বোনাস ও বকেয়া ওভারটাইমের মজুরির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে । পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে তারা মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। আন্দোলনরত শ্রমিকদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না।

অনেক সময় ২/৩ মাস পর পর তারা এক মাসের বেতন পান এছাড়াও গত প্রায় ১৫মাস ধরে ওভারটাইমের মজুরি দেওয়া হচ্ছে না তাদের। এমতাবস্থায় নির্ধারিত সময়ে বেতন-বোনাস এবং ওভারটাইমের মজুরির দাবিতে পথে নেমেছেন তারা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

স/ম