নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় প্রেস ক্লাবের ভিঅাইপি লাউঞ্জে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব – এর উদ্যোগে “প্রাইমএশিয়া ইউনিভার্সিটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ “উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব এ.কে.এম. অাশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স লিঃ এর সিইও জনাব মোঃ হেমায়েত উল্লাহ প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও জনাব মোহাম্মদ শাহ অালম, এফসিএ এবং ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান অাহমেদ চৌধুরী কিরণ। অারো বক্তব্য প্রধান করেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির রেজিস্ট্রার অাবুল কাশেম মোল্লা। সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব – এর অাহ্বায়ক ড.এ.অার খান। “বিতর্ক প্রতিযোগিতা ২০১৭” পৃষ্ঠপোষকতায় থাকবে ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স লিঃ ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিঃ । মিডিয়া পার্টনার দৈনিক অামার দিন এবং দ্য ডেইলি নিউজ টুডে।
৩২টি সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ “প্রাইমএশিয়া ইউনিভার্সিটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৭” অংশ গ্রহণ করবেন। অনুষ্ঠানে সাংবাদিকরা অায়োজকদের গঠনমূলক উদ্যোগে ধন্যবাদ জ্ঞাপন করেন।
স/জনী

