নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বুয়েট মাঠে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় গেমস বাস্কেটবলে প্রথমদিনের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দিয়েছে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বেশ জমজমাট ছিল। তবে পুরো খেলায় চালকের আসনে থেকে দাপুটে জয় ছিনিয়ে আনে ইবির অদম্য খেলোয়াড়রা।
উল্লেখ্য, বর্তমানে ৫ম আসর চলছে। ইতিমধ্যে শেষ হয়েছে ক্রিকেট ইভেন্ট। এবার চলছে বাস্কেটবল, টেনিস, ও ব্যাডমিন্টন ।
জানা যায়, মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় গেমসের বাস্কেটবল, টেনিস, ও ব্যাডমিন্টন ইভেন্ট।
স/জনী

