ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে আট কঙ্কাল উদ্ধার

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী নগরে মানুষের আটটি কঙ্কাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি। যেগুলো ভারত থেকে পাচার করে আনা হয় বলে ধারণা করা হচ্ছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার সকালে রাজপাড়ার ঘোষপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

১ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুইটি ব্যাগে রাখা আটটি কঙ্কাল জব্দ করা হয়।

সোহেল উদ্দিন জানান, কয়েকজন লোক ব্যাগভরতি কঙ্কালগুলো নিয়ে ঘোষপাড়া ঘাটে নৌকা থেকে নামছিল। এ সময় বিজিবি সদস্যদের দেখে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়।

কঙ্কালগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, বলেন সোহেল উদ্দিন।

স/শা