হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় এক মুক্তিযোদ্ধার ছেলেকে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন আবু মিয়ার ছেলে ফজলুর রহমান ফজলুকে (৪০) সোমবার সকালে তালমা মোড় এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তালমা মোড়ের ছালাম চৌধুরীর ছেলে শাহিন চৌধুরী।
ফজলুকে আহত অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে তালমা মোড়ে অটো চালক মফির সাথে শাহিনের কথা কাটাকাটি চলছিল। এসময় মফির পক্ষ নেয় ফজলু। এতে শাহিন ক্ষিপ্ত হয়ে ফজলুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। ফজলুর আহত হওয়ার খবর পেয়ে ফজলুর লোকেরা উত্তেজিত হয়ে শাহিন চৌধুরীকে পিটিয়ে আহত করে। শাহিনকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, দুপক্ষেই আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি।
স/জনী

