ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাহুল রাজ এর কবিতা ঝড়

admin
এপ্রিল ১৫, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝড়

— রাহুল রাজ

মেঘ গুলো কালো কালো বাতাসটা ঝড়ো
বড় বড় মেঘ গুলো হল আজ জড়ো।

আকাশে আভাষ দেয় মেঘেরা যে ডাকে
ফাঁকে ফাঁকে আলো রেখা জ্বলে চমকে।

আকাশে মেঘের ধোঁয়া বিজলির আলো
ধুলো ধুলো চারিদিকে ছেয়ে যে গেল।

বাতাসে নাসের খেলা কি যে হবে আজ
লাজ নাই ভয় নাই ধ্বংসের সাজ।

গাছ গুলো আজ যেন নৃত্যের তালে
দলে দলে হেলে দুলে শুধু যেন দোলে
সূর্য দুর্যোগ মাঝে কোথা যে হারালো
ধারলো বর্ষা বৃষ্টি ঐ ধেয়ে এলো।

বাতাসে নাসের তরে উড়ে যায় ঘর
মড় মড় ভাঙ্গে গাছ এরি নাম ঝড়।

স/এষ্