বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ঃ ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের পুর্নবাসন ও কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বাঘারপাড়ায় ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মাফফরা তাসনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, বাঘারপাড়ার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাসান আলী। অনুষ্ঠানে ২৬ জন ভিক্ষুককে ছাগল, ২৩ জনকে দোকান, ১৭ জনকে ভ্যান, ৩ জনকে সেলাই মেশিন ও ২৪ জন ভিক্ষুককে অন্যান্য উপকরন দেওয়া হয়। এরপর প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। এর আগে সকালে বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণসচেতনতামুলক আলোচনা সভা করেন। আলোচনার বিষয় ছিল স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মাদক দ্রব্য ব্যবহারে ক্ষতি ও এর প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, দুর্নীতি বিষয়ে সচেতনতা. মানসম্মত শিক্ষা ও জঙ্গীবাদ দমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। সভায় সভাপতিত্ব করেন জামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসরাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেরা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, সহকারি কমিশনার (ভূমি) মাফফারা তাসনীন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফতার, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদার।
s/ jony

