ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাল হয়ে উঠুক মানুষগুলো

admin
এপ্রিল ৮, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ভাল হয়ে উঠুক মানুষগুলো

—সাজু আহমেদ

চারিদিক থেকে ক্রমশ ধেয়ে আসছে মৃত্যু
জীবন যেন ক্রমাগত আসছে ছোট হয়ে,
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে
নিদারুণ প্রকম্পিত যাপিত জীবনের ছক,
মরতে হবে জানি, কিন্তু এইভাবে?
কখনো কি ভেবেছিলাম মৃত্যু হবে এমন অপরাধের?
ঘৃণা, অবহেলা, তাচ্ছিল্য, অনুতাপহীন
শ্বশ্রুষাহীন, ভালবাসা-প্রেমহীন, পরিবারহীন,
প্রিয়ার কাজল ধোয়া চোখের গরম
নোনাজলের স্বাদহীন, কোমল হাতের প্রেমময় স্পর্শহীন,
নারী ছেড়া মায়ের বুক চাপরানো হাহাকার, বাবার দীর্ঘশ্বাস,
ভাই-বোনের গগনবিদারী আর্তনাদ, বন্ধু স্বজনের অনাদর,
আর পৌরষের উত্তরাধিকার-প্রিয় সন্তানের মায়াময় মুখের চাহনীর
অদুরে স্বপ্নের ঘোরে মৃত্যু!
এবং তারপর ! এবং তারপর নীল আকাশের
ছাদের নীচে পরে থাকা শিশিরসিক্ত আমি,
আমি নই আমার লাশ, রুহুবিহীন, মুল্যহীন
আমার দেহের খাঁচা
অবজ্ঞায় মোড়ানো,পলিথিন জড়ানো
ঘৃণায় জমানো ক্রদ্ধ শরীরে যুগল যুগল হাত
জানাজাহীন এই আমাকে, আমাদের
দ্রুত গেথে দেবে নি:স্পাপ পৃথিবীর মানচিত্রে
আহা এমন মরণ! কি দুর্বিষহ!
এমন মৃত্যু মানতে পারি না কিছুতেই,
আমারি মত অনেকেরই, অনেকেই,
ঘৃণিত অবহেলিত সমাজ থেকে মৃত্যুপুরী,
মৃত্যুপূরী থেকে গোরস্তান, শ্মশানে ধাবমান
সাড়ি সাড়ি লাশের মিছিল,
মিছিলে মিছিলে ক্লান্ত দর্শকও শরিক হবে মৃত্যুর উপত্যাকায়,
দুর্ভাগ্যভাবে সৌভাগ্যবান কতিপয় প্রাণী বেঁচেও রবে জানি
তাদের জন্য আগাম শুভকামনা
ধোয়ামোছা, নির্মল পৃথিবীর নিরেট শুভেচ্ছাবাণী…।
হয়তো নতুন প্রজন্মের কাছে একসময় পৃথিবী দেবে স্বাক্ষী,
অবহেলায়, অবলীলায় মৃত্যুকে করেছিল বরণ
একবিংশ শতাব্দীর সভ্য মানুষ খেলাচ্ছলে, চূড়ান্ত অসভ্যতায়।
তাচ্ছিল্যের হর্ষধ্বণির রোল তরঙ্গে তরঙ্গে মিলিয়ে যাবে
সেই প্রজন্মের ভৌগোলিক সীমারেখার শেষ প্রান্তে, যেমন আমরা
মিলিয়ে যাব চিরতরে..।
তবু ভয়, আহা ভয় জাগে বুভুক্ষু মনে
পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া,
পৃথিবীর বুকে গেঁথে যাওয়া লাশগুলো
যদি করে বিদ্রোহ, যদি করে বিদ্রোহ,
হাড়, মাংস, অস্তি-মজ্জা পচে যাওয়ার বদলে,
মাটির দেহ, মাটির সাথে মিশে যাওয়া ভুলে
যদি কফিন থেকে উঠে আসে
কাফনের ভেতর ঝলসানো শরীর
স্তব্ধ ফুসফুস হাতে, রুখে দাড়ায় সভ্যতার গতিপথ?
যদি তারা ফিরে আসে সারিবদ্ধভাবে, কে রুধিবে তাদের?
তবে তো সে আরেক রকম, অন্য রকম পৃথিবী হবে!
কাফনে মোড়ানো মানুষ আর আতঙ্কিত
জ্যান্ত লাশ গুলোর হুড়োহুড়ি পড়ে যাবে তখন!
সেই দৃশ্য সকল কাম্য নয় কোনমতেই,
তবে ? তাহলে বরং লাশগুলো ঘুমাক
ইসরাফিলের সিংগার হুংকারের আগে
তারা না জাগুক,
১২০ ন্যানো মিটারের এক ক্ষুদ্র জীব অণু বনাম
নিস্তব্ধ,আলোহীন মৃত্যুপুরীর গহীনে ডুবে যাওয়া
৫১ কোটি ১০ লাখ বর্গ কিলোমিটার পৃথিবীর
সাড়ে ৭শ কোটি শঙ্কিত জ্যান্ত লাশের তন্দ্রার
ঘোর কেটে যাক, সেই মিনতি সৃষ্টিকর্তার
রহিম, রহমান নামের দুয়ারে, একমাত্র
শুধুমাত্র তারি দয়ায় বেঁচে যাবে তার শ্রেষ্ঠ সৃষ্টি।
সেই আশায় চাতক পাখির মতো
কোটি কোটি মানুষের জ্বল জ্বলে ছলছল চোখ
আকাশের পানে তাকিয়ে রয়,
অসীম দয়াময় শুনিবে নিশ্চয়
তারই সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণীকুলের এই আর্তনাদ,
সেই আশায়, সেই আশায় বাঁধি বুক,
আহা ‍আশায় বাধি বুক, ভাল হয়ে উঠুক পৃথিবী,
ভাল হয়ে উঠুক পৃথিবী, আগের মত নয়
নতুন এক অন্যরকম পৃথিবী,
শরীরে শুধু নয়,মনে-প্রাণে বিশ্বাসে, ভালবাসায়,
প্রেমময় হয়ে উঠুক মানুষগুলো
ভাল হয়ে উঠুক মানুষগুলো…।

স/এষ্