ঢাকারবিবার , ২৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মামলায় সমঝোতার চেষ্টা চালাচ্ছেন উজ্জল


মার্চ ২৬, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে মীর নাসির উদ্দিন উজ্জল নিজের সার্টিফিকেট জালিয়াতির ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ৭ সংবাদ কর্মীদের নামে মামলা করেন। নিজের করা মামলায় নিজে ফেঁসে যাওয়ার ভয়ে সমঝোতার জোর চেষ্টা চালাচ্ছেন। উজ্জলের নিকট আতœীয় কাওছার ৭ সংবাদকর্মীদের সঙ্গে মামলায় সমঝোতায় জন্য বসেন। বসার পর কাওছার উজ্জলের পক্ষ থেকে জানান, মুন্সীগঞ্জ বারের এ্যাড. মুজিবুর রহমান ও ঢাকা বারের আইনজীবী এ্যাড. মহসিন মিয়ার চেম্বারে বসার জন্য প্রস্তাব করেন। ভূয়া সার্টিফিকেট ব্যবহার করে উজ্জল এ্যাড. মজিবুর রহমানের সঙ্গে মুন্সীগঞ্জ আদালতে জুনিয়রশীপ করেছে। একাধিক আইনজীবীর রোশানলে পড়ে উজ্জল এক পর্যায়ে মুন্সীগঞ্জ আদালত থেকে পালিয়ে যায়। আরো একটি ভূয়া সার্টিফিকেট সংগ্রহ করে ঢাকা বারের আইনজীবী এ্যাড. মহসিন মিয়ার সঙ্গে জুনিয়রশীপ করেন। বিষয়টি জানাজানি হলে সেখান থেকেও উজ্জল নিজেকে গুটিয়ে নেয়। ভুয়া সার্টিফিকেট নিয়ে যেসকল আইনজীবীর সঙ্গে জুনিয়রশীপ করেছে সেসকল আইনজীবীদের চেম্বারে বসে সমঝোতার কোন প্রশ্নই আসেনা বলে সংবাদকর্মীরা কাওছারকে জানিয়ে দেয়। এতে করে সমঝোতার লক্ষে বসার স্থান নিয়ে নানা জটিলতা দেখা দেয়। সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপ – আলোচনা করে কিভাবে মামলায় সমঝোতা করবে সেটাও উজ্জলকে করতে হবে বলে সাফ জানিয়ে দেন সংবাদকর্মীরা। বৈঠকে ৭ সংবাদ কর্মীদের পক্ষ থেকে কাওছারকে বলেন, সমঝোতায় বসলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে দু’পক্ষের সিনিয়র ১০ জন সাংবাদিকদের উপস্থিতিতে বসতে হবে। প্রেসক্লাবে বসার ব্যাপারে উজ্জলের আগ্রহ না থাকলে মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী এ্যড. কাজী আফছার হোসেন নিমু কাজীর চেম্বারে । আর নয়তো বা এ্যাড. শাহীন মোহাম্মদ আমান উল্লাহ সাহেবের চেম্বারে সমঝোতার জন্য বসলেও কোন আপত্তি নেই। নির্দিষ্ট এই স্থান গুলোতে সমঝোতার জন্য বসলে ৭ সংবাদকর্মী যেকোন সময় বসার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ৭ সংবাদকর্মী।

স/জনী