ঢাকারবিবার , ২৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নগরকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


মার্চ ২৬, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে আজ রবিবার ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭। নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদমিনারে পুস্পমাল্য অর্পণ, কোদালিয়া গণকবরে পুস্পমাল্য অর্পণ,শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জেয়ারত, নগরকান্দা উপজেলা সদরের এম এন একাডেমী মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ,ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ,আলোচনা সভা ,ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে মাননীয় সংসদ উপনেতার পক্ষে আ’লীগের নেতৃবৃন্দ, নগরকান্দা উপজেলা প্রশাসন, নগরকান্দা উপজেলা পরিষদ,নগরকান্দা উপজেলা আ’লীগ ও অংগ সংগঠন,নগরকান্দা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নগরকান্দা উপজেলা প্রেসক্লাব, নগরকান্দা সরকারী কলেজ,এমএন একাডেমী, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়, নগরকান্দা আইডিয়াল স্কুল ,ক্যাপ্টেন এস আলী মাল্টিমিডিয়া স্কুল, ইসলামীয়া আদর্শ শিশু শিক্ষালয়, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নগরকান্দা উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। সকাল ৯ টায় এম এন একাডেমী মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ,নগরকান্দা পৌরসভার মেয়র মোঃ রায়হানউদ্দীন , জেলা পািরষদের সদস্য খন্দকার জাকির হোসেন নীলু, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ এফ এম নসিম, নগরকান্দা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, সাবেক মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, সাবেক উপজেলা কমান্ডার লিয়াকত আলী লস্কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোর্তুজা আহসান ,উপজেলা মৎস্য অফিসার শিলা রায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানিয়া মোস্তফা,পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবহান মিয়া,উপজেলাআ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট,কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন প্রমুখ।

স/জনী