হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ পালিত হয়েছে। তাৎপর্যপূর্ণ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।
২৬ মার্চ রবিবার সুর্যোদয়ের পুর্বে ৩১বার তোপদ্ধনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়। ঐ দিন সকাল ৭টায় স্বাধীনতা চত্বরের বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।এর পর একে একে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,থানা আ’লীগ ও এর অঙ্গ সংগঠন,থানা বি.এন.পি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল,কলেজ,চরভদ্রাসন উপজেলা প্রেস ক্লাব,চরভদ্রাসন প্রেস ক্লাব ও উপজেলার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয় বিএস ডাঙ্গীর স্বাধিনতা চত্তর। সকাল ৯ টায় চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও র্যালী অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসী।
পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণের পাশাপাশি সারাদিন ব্যাপি নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয় মহান স্বাধীনতা দিবস।
স/জনী

