ঢাকারবিবার , ২৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গণতন্ত্রহীনতার কারণেই স্বপ্ন আজ ম্লান হয়ে গেছে : মির্জা ফখরুল ইসলাম


মার্চ ২৬, ২০১৭ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

গণতন্ত্রকে ঠিক মতো চলতে দিলে দেশে জঙ্গিবাদ থাকবে না। গণতন্ত্রহীনতার কারণেই দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সুতরাং জঙ্গি দমনে সরকারকে এখনই আলোচনায় বসতে হবে। সৃষ্টি করতে হবে এমন এক অবস্থা, যেখানে সব দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।
রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে আয়োজিত র্য্যালির আগে বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন।নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের করা হয়। ৠালিটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধনকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। সমগ্র দেশের মানুষ আজ এই জঙ্গিবাদ নিয়ে ভিত সন্ত্রস্ত। সুতরাং এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে সবাইকে সোচ্চার হতে হবে।
গণতন্ত্রকে ঠিক মতো চলতে দিলে জঙ্গিবাদ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে যদি ঠিক মতো চলতে দেওয়া হয়, সরকার যদি জঙ্গিবাদকে রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এমনিতেই জঙ্গিবাদ  নির্মূল হয়ে যাবে।আমরা সরকারকে অনুরোধ করবো, এখনই আলোচনার মাধ্যমে এমন একটি অবস্থা সৃষ্টি করুন, যেখানে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়- বলেন ফখরুল।
তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, গণতন্ত্রহীনতার কারণেই সেই স্বপ্ন আজ ম্লান হয়ে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে। সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এর কোনো বিকল্প নেই।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জঙ্গিবাদ আজ বড় একটা ইস্যু। এই জঙ্গিবাদ রুখতে হলে গণতন্ত্রকে সঠিক পথে হাঁটতে দিতে হবে। গণতন্ত্রহীন সমাজে নানা অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে।

স/জনী