টঙ্গী প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পিতা মোঃ শফিউল্লাহ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোর রাতে মরহুমের নিজ গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার উত্তর কুহুমার গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৫২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগে কর্মরত ছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগা, কবরস্থানসহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে আত্মনিয়োগ করেন।
মরহুমের মৃত্যুতে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উত্তর কুমার কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
স/এষ্

