ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় গণহত্যা দিবস পালিত

admin
মার্চ ২৫, ২০১৭ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্ণরায় উপজেলায় গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার তোফাজ্জেল হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ একে.এম আমিনুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউপি চেয়াম্যান হাবিবুর রহমান হামিদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

স/জনী