ঢাকাবুধবার , ২২ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

“দলীয় সরকারের অধীনে দেশে কোন নির্বাচন হবে না” —ফরিদপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন

admin
মার্চ ২২, ২০১৭ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত রুপরেখা অনুয়ায়ী নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন । দলীয় সরকারের অধীনে দেশে কোন নির্বাচন হবে না, আর দেশের জনগনও তা মেনে নেবে না। তিনি মঙ্গলবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । তিনি আরো বলেন জাতির এই ক্রান্তিলঘেœ কে এম ওবায়দুর রহমানের মত নেতার বড় বেশী প্রয়োজন ছিল।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান। অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সরদার নাছিরুদ্দীন কালু,ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা , গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী,রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল খালেক,সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম,ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ,নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন,সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার,হাবিবুর রহমান নজরুল, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ,.রফিকুল ইসলাম জাজরিস, নগরকান্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম,সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আসিফ মওদুদ মাসুম,আলিমুজ্জামান সেলু,তৈয়াবুর রহমান, হেলালউদ্দীন হেলাল প্রমুখ।আলোচনা সভা শেষে কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স/জনী