ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাদকসেবীদের পূনর্বাসনের ব্যবস্থা নিবে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

admin
মার্চ ২১, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ জেলায় যে সকল মাদকসেবী এবং বিক্রেতা রয়েছে তাদেরকে চিকিৎসা ও পূর্ণবাসনের উদ্যোগ নিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে আগামী ২৯ মার্চ মাদক বিরোধী কমিউনিটি পুলিশের মহা সমাবেশ উপলক্ষে জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জেলার সকল উপজেলা থেকে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের তালিকা তৈরী করা হচ্ছে। যারা মাদক সেবনের সাথে জড়িত তাদেরকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে। আর যারা মাদক বিক্রির সাথে জড়িত তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে। এ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে। মাদক নিরাময় কেন্দ্রে মাদকসক্তদের চিকিৎসা দিয়ে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এ জন্য পুলিশ সুপার জেলার সকল সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্থরের লোকদের মাদকসেবী ও বিক্রেতাদের ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন। মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত জেলা হিসাবে গড়ে তোলার লক্ষে পুলিশ সুপার সর্বস্থরের সাধারন মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান। মতবিনিময় সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

s/j