রাহুল রাজ : বাংলাদেশ প্রথম বারের মত ভারতে পরিপূর্ন সিরিজ খেলতে যাচ্ছে। অন্য সময় হলে এই সিরিজ নিয়ে আলোচনা চলত পড়ার টেবিল থেকে পাড়ার চায়ের দোকান। কিন্তু সেই আলোচনা বদলে ক্রিকেট পাড়ায় চলছে সাকিব-পাপন ঢিল ছোড়াছুড়ি।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম নিজেদের কালকের ম্যাচের জন্য শেষবারের মত নিজেদের ঘাম ঝরাচ্ছে। দিল্লির মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ কাল কে? একদিকে জঙ্গীদের হুমকি অন্যদিকে বাযুদূষন। সেই সাথে দলে নতুনদের টিমে টিকে থাকার লড়াই। ঘরের মাঠে বিশ্বের সব দলের জন্যই হুমকির নাম ভারত। নীল দলের সবাই আছে দারুন ছন্দে।
অন্যদিকে বাংলাদেশের একাদশ সাজাতেই বেশ বেগ পেতে হচ্ছে নির্বাচকদের। অধিনায়কের দায়িত্ব পালন করবে মাহামুদ্দুল্লা রিয়াদ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পারিবারিক কারণে এ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এ নিষেধাজ্ঞা না জুটলে ভারত সফরে দলের নেতৃত্ব দিতেন সাকিব।
কিন্তু তা যেহেতু হয়নি তাই নিছক আহাজারির কোনো কারণ দেখছেন না লিটন। আর সাকিব ছাড়া বাংলাদেশ যে একেবারেই জিততে পারে না তা মনে করারও কোনো কারণ নেই। গত এশিয়া কাপের কথাই ধরুন। সাকিবকে ছাড়াই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
ভারতের মাটিতে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। টাইগারদের জন্য ভীষণ কঠিন হবে এই সিরিজ এমনি আশঙ্কা ক্রিকেট বোদ্ধাদের। নিয়মিত অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছর ক্রিকেটের সব আসর থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।
নতুন অধিনায়ক এর দায়িত্ব দেয়া হয়েছে দু’জনকে। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর টেস্টে বাংলাদেশের ১১তম অধিনায়ক হচ্ছেন মুমিনুল হক।
দুই অধিনায়কের সামনেই এখন কঠিন চ্যালেঞ্জ। অভিজ্ঞ মাহমুদুল্লাহর চেয়ে চাপটা মুমিনুলের ওপর বেশি থাকবে। এবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো ভারত-বাংলাদেশ খেলবে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট।
পরিসংখ্যান বলছে টেস্ট ও টি-টোয়েন্টি এই দুই ফরমেটে বাংলাদেশ এখনো জয় পায়নি ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত ৯ টেস্টের ৭টিতেই হেরেছে টাইগাররা। যার শেষটি দুই বছর আগে হায়দ্রাবাদে।
সেবারই প্রথম ভারতের মাটিতে একমাত্র টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের সবগুলোতে হার।
কালকের ম্যাচে বাংলাদেশকে ভারতের সাথে মোকাবেলা করতে হবে দূষিতবাযুকে। দিল্লির বায়ু দূষণের পরিমাণ মারাত্মক পর্যায়ে রয়েছে এখন। বিশেষ করে দীপাবলির পর এই দূষণ নতুন কোনো ঘটনা নয় দিল্লির জন্য।
সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করার রেশ তীব্রভাবে দেখা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। বাস্তবতাকে মেনে নিয়ে সাকিবের অনুপস্থিতিতে টিম সামলানোর প্রস্তুতি নিয়েছে বিসিবি।
আগামী এক বছরে বাংলাদেশ দল খেলবে ১৩টি টেস্ট! একটি ছাড়া সবকটি ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে সংক্ষিপ্ত এই সংস্করণের ম্যাচ খেলবে ১৭টি।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম পর্বের তিন ম্যাচে বাংলাদেশ সাকিবকে পাচ্ছে না। পরের পর্বে উঠতে পারলেও কমপক্ষে একটি বা সর্বোচ্চ দুটি ম্যাচ থাকবে সাকিবের নিষেধাজ্ঞার সময়ে। তাই ৪-৫টি ম্যাচ খেলতে পারবেন না সাকিব। এতগুলো ম্যাচ, খেলার জন্য বাংলাদেশকে এখন পরিকল্পনা করতে হবে।
যে একাদশে কাল মাঠে নামবে বাংলাদেশ :-
মাহমুদউল্লাহ রিয়াদ (ক্যাপ্টেন), লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মোঃ মিথুন, আফিফ হোসেন, মুসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আল আমিন হোসেন।
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে।
ভারত-বাংলাদেশ সিরিজের টিভি সম্প্রচারের তালিকাঃ-
ভারত ও উপ-মহাদেশঃ স্টার স্পোর্টস, হটস্টার (লাইভ স্ট্রিমিং)
বাংলাদেশঃ জিটিভি, চ্যানেলে নাইন, র্যাবিটহোল(App এবং ইউটিউব),প্রথমআলোর ফেইসবুক (লাইভ স্ট্রিমিং)
অস্ট্রেলিয়াঃ ফক্স স্পোর্টস
যুক্তরাজ্যঃ স্কাই স্পোর্টস
দক্ষিণ আফ্রিকাঃ সুপার স্পোর্ট
কানাডাঃ এটিএন ক্রিকেট প্লাস
যুক্তরাষ্ট্রঃ উইলো
সিঙ্গাপুরঃ স্টার ক্রিকেট
মালয়েশিয়াঃ অ্যাস্ট্রো ক্রিকেট
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাঃ ওএসএন স্পোর্টস, হটস্টার, উইলো টিভি, সুপারস্পোর্ট (লাইভ স্ট্রিমিং)
৩) ম্যাচের সময়সূচিঃ
অনেকেই সময়সূচি গুলিয়ে ফেলি স্টার স্পোর্টস এর বিজ্ঞাপন দেখে,, স্টার স্পোর্টস লাইভ শুরু করবে ওদের দেশের ৫;৩০ অর্থাৎ আমাদের ৬টায় কিন্তু মনে রাখতে হবে খেলা শুরু বাংলাদেশ সময় ৭;৩০ এ, এবং ভারত সময় ৭টায়।
স/এষ্

