ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটির নবীনবরণ ও সেমিনার আজ

nayem ahmed
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটির নবীনবরণ ও “বর্তমান বিশ্বে নেতৃত্ব ও নৈতিকতা” শীর্ষক সেমিনার আজ (১৪ সেপ্টেম্বর,২০১৯) শনিবার বিকাল ৩ টায় ঢাবির আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ফাদার প্যাট্রিক গ্যাফনি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসাইন,আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত ,ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ফাদার তপন ডি রোজারিও,টেসল বাংলাদেশ গার্লসভেলী লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসির প্রমুখ।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ডি জিদানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসান নয়ন।

উল্লেখ্য,নৈতিক মূল্যবোধ ও দক্ষতাসম্পন্ন বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে “ঢাকা ইউনিভার্সিটি লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটি(ডিইউএলডিএস)”।

২০১৬ সালের ২২ জুলাই প্রতিষ্ঠিত সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা,উপস্থাপনা,ভাইভা কৌশল,ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি,তথ্য প্রযুক্তি ও ইংরেজি শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও ক্লাস পরিচালনা করে আসছে।

এছাড়াও সংগঠনটি জাতীয় দিবস সমূহ পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং নীতি নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের বিকাশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

স/এষ্