নিজস্ব প্রতিনিধি : অনলাইন মিডিয়াকে শক্তিশালী ও সম্পাদকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে অনলাইন এডিটরস কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বারিধারস্থ কার্যালয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন এডিটরস কাউন্সিলের আহবায়ক আবুল কালাম আজাদ, ও নাজমা সুলতানা নীলা‘র নেতৃত্বে সাড়া দিয়ে সারাদেশ থেকে বিভিন্ন অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদকগণ আলোচনা সভায় উপস্থিত হন।
সভাপতিত্ব করেন সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবি এড. ফারুক আহমেদ।
আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, ‘অনলাইন এডিটর কাউন্সিলের মাধ্যমে দেশের সকল অনলাইন সম্পাদকদের ঐক্য বদ্ধ করার লক্ষে গঠন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইন নিউজ পোটাল মালিকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করার সাথে সম্পাদকদের নানা ধরনের সমস্যা সমাধান করার লক্ষে কাজ কো হবে।’
মোক্তাদুল পালোয়ান‘র সঞ্চালনায় সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, আল আমিন শাহরিয়ার, ডিএস দিলসান, ডা: অশোক, পিন্টু তালুকদার, রাহুল রাজ, মো: আলী হোসেন, মো: মোস্তফা খান, মো: নিরব, আ: রব, তুহিন ভূইয়া, মোক্তাদুল পালোয়ান, ফরহাদ জাহান, এম হানিফ, শাহিন আলম, টি এম তুহিন, অরিন্দম হালদার, মোঃ রেজোয়ান ইসলাম , নাছির উদ্দিন পাটোয়ারী , কবির নেওয়াজ, মো: আব্দুর রহমান, এসএম উজ্জল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় অনলাইন সম্পাদকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানানো হয়।
স/এষ্

