ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যে ভাবে ১০০ টাকায় সরাসরি দেখবেন ম্যাচ

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ শুরু হবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) । স্বাগতিক বাংলাদেশ, জিম্বাবুয়ে ছাড়াও রয়েছে আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজের খেলো দেখার জন্য বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে প্রথম তিন ম্যাচের টিকিট। প্রথম তিনটি ম্যাচ হোম অফ গ্রাউন্ডেই অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের ম্যাচগুলো মাঠে বসে দেখতে দর্শকদের জন্য সর্বনিম্ম টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

মিরপুরের শেরেবাংলায় বিসিবির হসপিটালিটি লাউঞ্জে বসে খেলা দেখতে হলে গুণতে হবে দুই হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা।

এছাড়া শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। উত্তর ও দক্ষিণের স্ট্যান্ডে ১৫০ টাকা। আর উত্তরদিকের স্ট্যান্ডের টিকিট মিলবে ১০০ টাকায়।

উলেখ্য যে, রবীন লীগ নিয়ম অনুসারে দুইবার করে একে অপরের সঙ্গে লড়বে। সিরিজের লিগ পর্বের প্রথম তিন ম্যাচ মিরপুরে। শেষ তিন ম্যাচ হবে চট্টগ্রামে এবং ২৪ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

স/মমি