স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সফরে নিরাপত্তার কারণ দেখিয়ে লঙ্কান ১০ ক্রিকেটার যাচ্ছেন না। এ তালিকায় লঙ্কান অধিনায়ক মালিঙ্গাও রয়েছেন।
সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার শ্রীলঙ্কার ক্রিকেটাররা হলেন- বর্তমান টি-২০ অধিনায়ক লাথিস মালিঙ্গা, সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমল, দিমুথ করুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান দিকভেলা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
ম্যাচের সময়সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর করাচিতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দু’দলের। বাকি দুই ম্যাচে হবে ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। এছাড়া ৫,৭ ও ৯ অক্টোবর লাহোরে তিনটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য যে, ২০০৯ সালের মার্চে পাকিস্তানের লাহোরে এ শ্রীলঙ্কা দলের ওপরই সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপর থেকে সেখানে বড় কোনো দল খেলতে যায়নি।
স/এন

